উসমানিয়া হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ ও হাজী সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ৩০ জুন, রবিবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে উসমানিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যার মাওলানা জমির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত হজ্ব প্রশিক্ষণ ও হাজী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জামেয়া আরবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়্যব (দা:বা:)। কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুর রহমান সালেহ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দারুল উলুম কামিল মাদ্রাসা প্রধান মুহাদ্দিস আল্লামা মুফতী আহমাদুর রহমান নদবী, মাওলানা নুরুল কবির, মাওলানা নিজাম উদ্দীন নিজামী, মাওলানা নূর মুহাম্মদ, মাওলানা ইসমাইল কুতুবী, মাওলানা হেলাল উদ্দীন আনসারী, অধ্যাপক খুরশীদ আলম, মাওলানা তৈয়্যব কুতবী প্রমুখ।
প্রধান অতিথি পীরে কামেল আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়্যব (দা:বা:) বলেন, হাজী সাহেবদের শুধু মাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর সত্যিকারের প্রেমিক হয়ে হজ্বে যেতে হবে। জাগতিক সকল চাহিদা তুচ্ছ করে শুধু মাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের নিয়তে গুনাহ মুক্ত হজ্ব ও গুণামুক্ত জীবন যাপনের প্রতিজ্ঞা করে হজ্ব সম্পাদন করতে হবে, এটাকেই রাসূল (দ.) মাবরুর হজ্ব বলেছেন। আল্লাহ আমাদের সকলকে হজ্বে মাবরুর নসীব করুন। পরিশেষে প্রধান অতিথি দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



