চট্টগ্রামের আনোয়ারা থেকে ২৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান আনোয়ারা থানা পুলিশ। আনোয়ারা থানার এসআই রেজাউল করিম মামুন বাংলাপোস্টবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তিনজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় মৃত নুর মোহাম্মদের ছেলে হারিছ উল্লাহ ফোরকান (২০), টেকনাফ থানার পশ্চিম লেদার বাসিন্দা জাফর আলমের ছেলে মোহাম্মদ ছাদেক (১৮) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. রাসেল (২০)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা।
সর্বশেষ সংবাদ
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা



