চট্টগ্রাম বন্দর মার্চেন্টস (সিএন্ডএফ এজেন্টস) শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে গতকাল নতুন কমিটি নির্বাচিত হয়। নির্বাচনে হাজী মোহাম্মদ হাসান সভাপতি পদে ও মো. বজলুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর মার্চেন্টস (সি এন্ড এফ এজেন্টস) শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি ২৫ সদস্যের একটি কমিটিকে বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনে কার্যকরী সভাপতি পদে মো. ইয়াছিন রেজা রাজু, সহ-সভাপতি (১) এয়ার মোহাম্মদ, সহ-সভাপতি (২) মো. জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক ছাবের আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক (১) মো. হারুন, সহ-সাধারণ সম্পাদক (২) মো. আব্বাস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলম, প্রচার সম্পাদক মো. নূর উদ্দীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল জব্বার, সমাজ সেবক সম্পাদক রহিম উল্ল্যা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিক উল্ল্যা, কোষাধ্যক্ষ আহাম্মদ ছফা এবং কার্যকরী পরিষদের সদস্য পদে আবু সামা, মমতাজ মিয়া, মো. সালাউদ্দীন, রফিক আহমদ, মো. ইউসুফ, মো. মনির, আবদুল মতিন, মো. খোকন, মো. আবু তারিফ, নজরুল ইসলাম, মো. পারভেজ মিয়া নির্বাচিত হন।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



