জাহেদুর রহমান সোহাগ; রাঙ্গুনিয়া প্রতিনিধি
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ও রাঙ্গুনিয়া কেন্দ্রীয় ইছাখালী অশোকারাম বিহারের বিহারধ্যক্ষ প্রয়াত অজিতানন্দ মহাস্থবিরের দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সমাপনী আজ শুক্রবার (১ মার্চ) উপজেলা সদরের শিশু মেলা মডেল স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হবে। বিকেলে স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রি বীর বাহাদুর উশৈসিং। গতকাল বৃহষ্পতিবার প্রথম দিন পাহাড়ী আলং নৃত্য, সংঘদান, স্মৃতিচারণ সভা, বুদ্ধ সন্ন্যাস নাটক পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
গত বছরের ৩০ আগষ্ট অজিতানন্দ মহাস্থবির পরলোকগমন করেন। ১৪ সেপ্টেম্বর অশোকারাম বিহারে তাঁর মরদেহ পেটিকাবদ্ধ(কফিন) করা হয়।
রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান উদ্যাপন কমিটির মহাসচিব সুমঙ্গল মহাস্থবির বলেন, “ প্রয়াত ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। অনুষ্ঠানের সমাপনীতে দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষু, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনসহ অন্তত ১০ হাজার ভক্তের সমাগম হবে।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



