নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আশ্রয়ন প্রকল্প-২ এর ২য় পর্যায়ে নির্মিত গৃহ পরিদর্শন এবং সেখানে পুনর্বাসিত গরিবদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গৃহহীনদের প্রদত্ত উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুর (গোপালঞ্জে) এ নির্মিত গৃহগুলি পরিদর্শনে এসে শুক্রবার দুপুরে তিনি ওই খাদ্য সামগ্রী ও ফলদ গাছের চারা বিতরণ করেন। সরকারি সহায়তা হিসাবে সেখানে বসবাসরত ৬৭টি পরিবারের মাঝে প্রত্যেকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১টি সাবান, ১ প্যাকেট লাচ্চা সেমাই, ৫০গ্রাম গুড়া দুধ, গুড়া ঝাল ও হলুদ এবং দুটি করে ফলদ গাছের চারা প্রদান করেন। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। পরে তিনি আশ্রয়নে নির্মিত গৃহ গুলি পরিদর্শন এবং সেখানে বসবাসরত জনগণের সাথে তাদের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন। এসময় তিনি ইউএনও নাজমুল হামিদ রেজাকে আশ্রয়নে পুনর্বাসিতদের অসুবিধা গুলি সমাধান করার জন্য বলেন। এছাড়াও তিনি সুন্দর ভাবে গৃহ নির্মাণ ও আশ্রয়নে সকল সুযোগ সুবিধা থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং একটি আম গাছের চারা রোপন করেন। অতিরীক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ধসঢ়; মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারি কমিশনার(ভুমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার এসময় উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



