আলাউদ্দিন হোসেন,পাবনা
পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় শুক্রবার রাতে চেকপোস্ট বসিয়ে RAB সদস্যরা ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।
এ সময় দু’জন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুরের কোতোয়ালি থানার দহিগঞ্জের মৃত তমসের আলীর ছেলে আতিক হাসান(২৩), ও কুড়িগ্রামের ফুলবাড়ি থানার শিমুলবাড়িয়া গ্রামের খাজা মিয়ার ছেলে হাসানুর রহমান মুকুল(৩২)।
RAB জানায়,গোপন সংবাদে জানতে পারে,ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য একটি  মাদক চালান পাবনায় প্রবেশ করছে।
এ তথ্য পেয়ে RAB সদস্যরা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে শুক্রবার রাতে চেকপোস্ট স্থাপন করে। একটি পিকআপ ভ্যান অতিক্রম করার আগে সিগনাল দিলেও সিগনাল অমান্য করে পালানোর সময়ে গাড়িটির গতিরোধ করা হয়। দুজন
গাড়ি থেকে নেমে পালানোর সময় আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি চালিয়ে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
RAB জানায়, আটককৃত দুজন সহ উদ্ধারকৃত গাঁজা পাবনা সদর থানায় হস্তান্তর করা হলে সদর থানা পুলিশ তাদর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ