চট্টগ্রাম নারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে আন্তর্জাতি নারী দিবস উপলক্ষে আজ ৮ই মার্চ বিকাল ৪টায় নগরীর নারী উন্নয়ন মঞ্চ’র কার্যালয়ে সংগঠনের সভানেত্রী পারভীন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নারী উন্নয়ন মঞ্চের প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এস.কে খোদা তোতন।

চট্টগ্রামের সকল নারীর উন্নয়নের লক্ষ্যে নারী উন্নয়ন মঞ্চের মাধ্যমে প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাংলাদেশ সরকারের নারী ও শিশু অধিদপ্তরের আওতায় শিক্ষিত মেয়েদেরকে কম্পিউটার ট্রেনিং, সেলাই ট্রেনিং, সফটওয়্যার ট্রেনিং, বাটিকস ট্রেনিং, ড্রাইভিং ট্রেনিংয়ের মাধ্যমে সাবলম্বী করে গড়ে তোলা হবে। এরা ছোট-খাট ব্যবসা বাণিজ্য করতে পারে তাদের সেভাবে বিভিন্ন অর্থনীতিক সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত করার আজকের এই সভায় আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোস্তফা কামাল তালুকদার, শামীম আরা, রওশন আরা বেগম, চেমন আরা, খায়রুন্নেছা, শাহানা আক্তার, ইয়াসমিন আক্তার, মনোয়ারা বেগম, সেলিনা বেগম, রেহানা বেগম, জোহরা বেগম, শাহনুর বেগম, পাপিয়া, জোছনা আক্তার, সোমাইয়া, শারমীন আক্তার, রোজি বেগম, প্রমুখ।

শেয়ার করুনঃ