দেশের সংবাদপত্র শিল্পের অন্যতম অগ্রদূত দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার’র ৫৭তম মৃত্যুবার্ষিকী স্মরণসভা “মহাকালের মহাপুরুষ” শিরোনামে আগামী ১৯ অক্টোবর শনিবার বিকাল ৪টা চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ ঢাবি’র প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান বক্তা থাকবেন চবি’র প্রাক্তন উপাচার্য ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটি উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী, চবি’র কলা ও মানববিদ্যা অনুষদের ডীন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু একাডেমির চট্টগ্রামের আহবায়ক আলি আহমেদ শাহিন। সঞ্চালক থাকবেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ দিদার আশরাফী। ইঞ্জিনিয়ার আবদুল খালেক স্মরণ সভার উৎযাপন কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, লায়ন একে জাহেদ চৌধুরী, অধ্যক্ষ শেখ এ. রাজ্জাক রাজু, সদস্য সচিব মঈনুদ্দিন কাদের লাভলু, প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ নজরুল ইসলাম খান ও সমন্বয়কারী হারুন রশিদ স্মরণ সভায় আগ্রহীদের উপস্থিত থেকে সর্বাত্মক সাফল্য মন্ডিত করার আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



