মো.কামরুজ্জামান, লামা
লামায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এক মূহুর্তে কয়েকবার বিদ্যুতের অফ-অন হওয়ার বিষয়টি সর্বকালের রেকর্ড ব্রেক করছে। যে কতক্ষণ বিদ্যুৎ থাকে তাও একেবারে কম ভোল্টেজ; বাসা-বাড়ির পাখা-ফ্রিজ অন হচ্ছে না, এমন কি মোবাইল পর্যন্ত চার্জ নিচ্ছে না। পৌরসভার পানির মোটর চালাতে না পারায় পানি সরবরাহ কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে। ফলে একদিকে বিদ্যুৎ বিভ্রাট অন্যদিকে পানির হাহাকার দেখা দিয়েছে পৌর শহরে। গত এক সাপ্তাহ ধরে পানি-বিদ্যুৎ; দু’টারই চরম সংকটে পতিত হয়েছে পৌরবাসি, বিশেষ করে পানি সংকটাপন্ন ৭ নং ওয়ার্ডে করুণ অবস্থা বিরাজ করছে। তীব্র গরমে পানি-বিদ্যুতের সংকটে রোজাদারদের ত্রাহি অবস্থা বিরাজ করছে। প্রচন্ড গরমে শিশু ও বৃদ্ধরা নানান ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্ঘুম রজণী কাটাচ্ছে। বিদ্যুতের ভোল্টেজ কম হওয়ায় বাড়ি-ঘর, দোকান পাটের মুল্যবান ইলেক্ট্রিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে লামা আবাসিক প্রকৌশলীর সাথে কয়েক দফা ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন কল রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, লামার জন্য বরাদ্দ বিদ্যুৎ চকরিয়া বা অন্য এলাকায় বিতরণ করে দেয়ায়; মূলত লামা-আলীকদমে স্বরণকালের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এদিকে বিদ্যুৎ সংকটে পতিত এলাকাবাসী ফুসে উঠছে বিদ্যুৎ সংশ্লিস্টদের বিরুদ্ধে। অপরদিকে ভাবমুর্তি ক্ষন্ন হচ্ছে সরকারের বিদ্যুৎ সেবা কার্যক্রমের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনার দাবী উঠেছে।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



