মুহাম্মদ আতিকুর রহমান 
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় ট্রাকের চাপায় হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন।

৪ এপ্রিল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আব্দুস ছালাম জানান, সকাল সোয়া ৬টার দিকে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্ক করে ট্রাকের নিচে হেলপার মেরামতের কাজ করছিলেন। এক পর্যায়ে চালক ট্রাকটি স্টার্ট দিয়ে সামনের দিকে নিতে গেলে হেলপার চাপা পড়েন। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মোঃ আব্দুস ছালাম বলেন, ঘটনার পর থেকে চালক পালাতক রয়েছেন। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ