সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ৩সাংবাদিকের বিরুদ্ধে সীমান্তের ৫ চোরাকারবারী কর্তৃক দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবীতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবে আজ শুক্রবার বিকাল ৪টায় প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকাল ও দৈনিক সুনামগঞ্জের খবর প্রতিনিধি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-প্রেসক্লাব উপদেষ্টা দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু,সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি আলম সাব্বির,অর্থ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ,সিলেট ভয়েস ২৪.কম প্রতিনিধি আবিব হাসান মানিক,দৈনিক সিলেট ও দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি সামায়ুন আহমেদ,দৈনিক সিলেট সমাচার প্রতিনিধি নাজমুল হাসান রাসেল,দৈনিক কালের ছবি প্রতিনিধি সাবজল হোসেন,দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি মুবিনুর মিয়াসহ সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক দিনের শেষে ও দৈনিক কাজিরবাজার জেলা প্রতিনিধি আল-হেলাল,দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি শাহীন আহমদ প্রমুখ। উল্লেখ্য,তাহিরপুর উপজেলার বাগলী সীমান্ত দিয়ে সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে পুলিশ,বিজিবি,র্যাব ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে মোটা অংকের চাঁদা নিয়ে অবৈধভাবে ভারত থেকে প্রতিবছর কোটিকোটি টাকার কয়লা ও চুনাপাথর পাচাঁর করে চোরাচালানীরা। আর এই সংবাদ প্রকাশের জের ধরে গত ২৪.০৬.১৯ইং তারিখে চিহ্নিত চোরাকারবারী আকবর হোসেনকে বাদী করে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ,দৈনিক সিলেটর দিনকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি কামাল হোসেন রাফি,দৈনিক ঢাকাটাইমস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও তার বড়ভাই ক্রাইম ওয়াচ,দৈনিক আলোতিক সকালের সাংবাদিক ও চলচ্চিত্রের সহকারী পরিচালক,মডেল মোজাম্মেল আলম ভূঁইয়া (মশাল) এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১টি মামলা দায়ের করে। এবং এই মামলায় সাক্ষি হয় চোরাচালান সিন্ডিকেডের নেতা তাহিরপুর সীমান্তের রংগাছড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোস্তাফা মিয়া মস্তো,মৃত আব্দুল মান্নানের ছেলে আলী হোসেন,বীরেন্দ্রনগর গ্রামের মৃত কুরবান আলী ছেলে মনিরুজ্জামান মনির ও মৃত আব্দুল কাদিরের ছেলে খালেক মোশারফ। তাদের দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিস্ট প্রশাসনের আন্তরিক সহযোগীতা করছেন সুনামগঞ্জ ও তাহিরপুরে কর্মরত সাংবাদিকবৃন্দসহ সচেতন জনসাধারণ।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার



