এম ওসমান : যশোরে ৪ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (৩১ আগষ্ট) সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সিলেট জেলার বিশ্বনাথ থানার পূর্ব চান্দিরকাপন এলাকার ড্রাইভার সোরফান মিয়ার ছেলে কামাল মিয়া (৩০), একই এলাকার কামাল মিয়ার স্ত্রী সেলিনা বেগম (২৭), যশোর জেলার কোতয়ালী থানার টালিখোলা মাদ্রাসা পাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক ব্যবসায়ী যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী মোড়স্থ সিঙ্গার শোরুমের সামনে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৪ চার হাজার পিচ এ্যাম্ফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং একটি ছাই রংয়ের ভ্যানিটি ব্যাগসহ তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেছেন বলে তিনি জানান।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার



