আগামী ২২ মে ২০১৯ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম অঞ্চলের কাওয়াল ও মাইজভাণ্ডারী শিল্পীদের সম্মানে বিবিরহাট হামজারবাগস্থ এস জেড এইচ এস ট্রাস্ট মিলনায়তনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি থাকবেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চ্যানেল ২৪’র আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল পারভেজ, দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর নাসির উদ্দিন হায়দার। সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফা। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক সৈয়দ আদিল মাহবুব আকবরী।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার


