এম ওসমান, বেনাপোল : অবৈধপথে ভারতে পাচার হওয়ার পর তামিলনাড়ু সেন্ট্রাল
কারাগারে ১৪ জন বাংলাদেশী যুবক দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে বেনাপোল
চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে
হহস্তান্তর করেছে। রবিবার বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের
আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলো- সেলিম (২৫), লিটন (৩২), মমিন (৩৫), ইব্রাহিম
(৩২), রবিউল ইসলাম (২৫), ফজলুল করিম (৩৫), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার
হোসেন (২৯), রশিদ (৩৮), রনি মিয়া (২৮), বাসার (৩৭), শরিফুল (২৫), সবুজ
মিয়া (৩৭) ও আব্দুল রশিদ (৩৪)। এদের বাড়ী ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী,
রাজবাড়ী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল
বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর পূর্বে অভাবের কারণে ভালো কাজের
আশায় দালালের মাধ্যমে অবৈধ ভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর
সেখানকার পুলিশের হাতে আটক হয়। পরে ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল
কারাগারে থাকার পর আজ বাংলাদেশে ফেরত আসেন। ইমিগ্রেশন পুলিশের
আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার



