বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকী পালন করেছে নগরীর বায়েজিদ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজ বৃহসস্পতিবার সকাল ১১টায় নগরীর বায়েজিদ থানাধিন অক্সিজেনস্থ শেখ ফজিলাতুন্ননেছা গার্ডেন চত্বরে অনুষ্ঠিত হয়।

বায়েজিদবোস্তামি থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ আবদুল নবী লেদুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা আওয়ামী লীগের সভাপতি এম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ছগির আলম ছগির, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জি.এস কফিল উদ্দীন, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য জি.এস আমিনুল করিম, আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সর্দার, জাহাঙ্গীর আলম সর্দার, আবুল কাশেম, মাঈনুদ্দিন, সোলায়মান খান নয়ন, হাজী নাছির উদ্দীন, এম এ ছালাম, এস এম আবুল কাশেম, খুবছুর আলম, সাইফুদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল হালিম সাগর, মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম, রিপন, মারুফ প্রমুখ। সভাপতির বক্তব্যে বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ¦ আবদুল নবী লেদু বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন দেশ ও জাতির জন্য শুভদিন। তার জন্ম হয়েছে বলে বাঙ্গালী জাতি আজ সারা বিশে^ মাথা তুলে দাঁড়িয়েছে। বিশে^র কাছে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

আলোচনা সভা শেষে কেক কেটে জন্ম বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় মসজিদে পবিত্র খতমে কোরআন, মিলাদ মাহফিল,ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়্ওু সুস্থতা  কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ