বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) পটিয়া উপজেলার সাবেক সভাপতি ও জেলা
সিপিবির সদস্য বীরমুক্তিযোদ্ধ মুক্তিমান বড়ুয়া (৭৪), মঙ্গলবার বিকাল সাড়ে
৫টায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে হাসপাতালে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন
ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক
স্ত্রীসহ আত্বীয় স্বজন গুনগ্রহী রেখে গেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের
সংগঠক, পুর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের পটিয়া থানার প্রতিষ্ঠাতা সভাপতি,
বাংলাদেশ রেলওয়ে হেড কোয়ার্টাস শাখার সাবেক সহ সভাপতিসহ বহু সমাজ কর্ম,
সামাজিক প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি আমৃত্যু বাম
প্রগতিশীল আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত থেকে শ্রমজীবী, কর্মজীবী মানুষের
অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। বিপ্লবী এই নেতা ১৯৪৫ সালে
১৫ নভেম্বর পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকনাই গ্রামে জন্ম
গ্রহণ করেন। তিনি বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের অবসরপ্রাপ্ত হিসাব
রক্ষন কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয়
সংসদেও হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় সভাপতি
মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, পটিয়া উপজেলা পরিষদের
চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা
বেগম শিরু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেও উপজেলা সভাপতি ডা. দিলীপ
ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক তাপস কুমার দে, বাসদ (মার্কসবাদী)
চট্টগ্রাম জেলার সমন্বয়ক অপুদাশ গুপ্ত, উপজেলা সিপিবির সভাপতি পুলক দাশ,
সাধারণ সম্পাদক রেজাউল কবির, পটিয়া উপজেলা বাসদের আহ্বায়ক স.ম ইউনুচ,
সিপিবির পটিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শ্যামল দে, দক্ষিণ
জেলা যুব ইউনিয়ন সভাপতি সনত বড়ুয়া,সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু,
দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি অলক দাশ, দক্ষিণ জেলা ছাত্র
ইউনিয়নের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অনুক চক্রবর্ত্তী।
আজ (বুধবার) বেলা আড়াইটায় পটিয়া উপজেলার চরকনাই পাঁচুরিয়া গ্রামের বাড়িতে
শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ



