চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামের একান্ত সচিব মো. মহিউদ্দিন দীর্ঘ ৫ মাস ১১ দিন পর আজ শনিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত বছর ১০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্টের গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে কোতোয়ালী থানা পুলিশ তাকে রেয়াজউদ্দিন বাজার থেকে গ্রেফতার করে। বিজ্ঞ আদালত জামিন না মনজুর করে তাকে কারাগারে প্রেরন করে। পরে তাকে সাতকানিয়া থানায় ২০১৪ সালের আরো ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। মোট ৭টি মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি লাভ করে সে।সে এনামুল হক এনামের একান্ত সচিবের পাশাপাশি চট্টগ্রামের বৃহৎ ব্যবসায়ী সমিতি রেয়াজউদ্দিন বাজার তামিকুমন্ডি লেইন বণিক সমিতির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ



