,
আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীশ্রী জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন মন্দির শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ধর্মসভা শ্রীশ্রী জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। ১৪ ফেব্রুয়ারির অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে মঙ্গল আরতি ও ঊষা কীর্ত্তন, হরি ওঁ সংকীর্ত্তন, গীতাপাঠ প্রতিযোগিতা, বস্ত্রদান কর্মসূচি, মহতী ধর্মসভা, ভক্তিমূলক সংগীতাঞ্জলী, শ্রীশ্রীযজ্ঞের অধিবাস ও মঙ্গল আরতি। প্রথম দিনের ধর্মসভায় প্রধান অতিথি থাকবেন ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, প্রধান আলোচক থাকবেন প্রফেসর কেশন কুমার চৌধুরী, সভাপতিত্ব করবেন সমীর কান্তি পাল, বিশেষ বক্তা থাকবেন লায়ন সন্তোষ কুমার নন্দী, স্বাগত ভাষণ রাখবেন কাজল কান্তি পাল, অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রদীপ কুমার রায় ও সুজন পাল, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। ১৫ ফেব্র“য়ারির অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ধর্মীয় শোভা যাত্রা উদ্বোধন করবেন স্বামী তপনানন্দ গিরি মহারাজ, চণ্ডীপাঠ, গুরুপূজা, নতুন মন্দিরের শুভ উদ্বোধন, শঙ্কর মঠ ও মিশনের মহারাজবৃন্দের অংশগ্রহণে বিশ্বশান্তি গীতাযজ্ঞ, দীক্ষা দান, হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম ও পণ্ডিত নিরোদলীলা গীতা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ভক্তিমূলক সংগীতাঞ্জলি, ধর্মীয় পাল্টা কীর্ত্তন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি কাজল কান্তি পাল ও সাধারণ সম্পাদক সুজন পাল বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ