চট্টগ্রামে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নাহিদ নামের এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরের খুলশী থানার আমবাগান ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নাহিদ বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রিলে লাগানোর কাজ করতেন। তার বাড়ি সিলেট। থাকতেন আমবাগান এলাকায়। তার বাবা আবদুল্লাহ কাউন্সিলর অফিসের পাশে জাবেদ গ্যারেজে কাজ করেন।

জাবেদ গ্যারেজের মেকানিক মো. সোহেল পূর্ব বিরোধের জেরে নাহিদকে খুন করে পালিয়ে গেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাকে আটকে অভিযান শুরু হয়েছে।

খুলশী থানার এসআই আনোয়ার হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় নাহিদকে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। ঘটনার পরপরই সোহেল পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ