নগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় দিনে-দুপুরে মো মোবারক (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।সম্প্রতি ইপিজেড এলাকায় আইন শৃংখলার চরম অবনতি হয়েছে।আকমল আলী রোডে জুয়া ও মাদক কারবারীদের দিন রাত আনাগুনা স্হানীয়দের অসহ্য করে তুলেছে।পুলিশ পরিচয়দানকারী জনৈক সোলতান এসব অপরাধীদের আশ্রয় দেয় বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
মোবারককে পেটে ছুরিকাঘাত করা হয়েছে জানিয়ে ইপিজেড থানার এসআই আসাদুজ্জামান বলেন, মাইলের মাথা এলাকার এসএ পরিবহন অফিসের কাছে মোবারক ছুরিকাঘাতে আহত হয়ে রাস্তায় পড়েছিলেন।সেখানে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা বিষয়টি পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।অপারেশন থিয়েটারে নেওয়ার পথে তিনি মারা যান।



