সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পৌরসভা এলাকার কৃষ্ণপুর চড়ুয়াপাড়ায় সুপারীর গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে চড়ুয়াপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে সুপারীর গাছ কাটার কাজ করতে যায় চর কৃষ্ণপুর গ্রামের খালেক (৪২) ও আব্দুর রহমান (৪৮) নামের ২ জন শ্রমিক। এসময় একটি সুপারীর গাছ কাটা শেষ হলে তা অসাবধানতা বশত বাড়ির উপরে দিয়ে যাওয়া উ্চ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে পড়ে যায়। বিদ্যুতের তারে আটকে যাওয়া সুপারীর গাছ সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়। এসময় তাদের বাচাতে গেলে ঐ বাড়ির মরিয়ম নামের এক গৃহবধু আহত হয়েছে।
এব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শাহিনুর রহমান সরদার জানান, বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার



