চট্টগ্রাম হালিশহর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ জালাল উদ্দিন (ম.জি.আ.) ১৫ জানুয়ারি বিকাল ৪ টায় ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজেউন)। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান, মহাসচিব এম.এ মতিন, যুগ্ম মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ, আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি’র সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, সাধারণ সম্পাদক কাজী মঈন উদ্দিন আশরাফী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সভাপতি অধ্যক্ষ আল্লামা আহমদ হোসেন আলকাদেরী, সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আবুল হোসাইন, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদী, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ হোসাইন, মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব নাঈমুল ইসলাম পুতুল, সাধারন সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি মুহাম্মদ ফিরোজ আলম, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি এইচ.এম শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ খোবাইব একযুক্ত বিবৃতিতে চট্টগ্রাম হালিশহর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ জালাল উদ্দিন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনসহ ভক্তমুরিদানের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই মহান আধ্মাত্মিক সাধকের ইন্তেকালে দেশ-জাতি তথা মুসলিম মিল্লাতের অপুরণীয় ক্ষতি হয়েছে। এই শুণ্যতা পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ এই মহান আধ্মিত্মিক সাধককে জান্নাতের আলা মকাম দান করুক।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ



