করোনা যোদ্ধ মোকাবেলায় ফ্রন্ট লাইনে থাকা পুলিশ সদস্যদের সম্মান জানিয়ে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম তাদের পাশে থেকে উৎসাহ প্রদান করছে। এই পরিস্থিতিতে তারা পালন করছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। প্রতিনিয়ত মানুষের সুরক্ষার কথা চিন্তা করে মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা। মাঠে কাজ করা কর্তব্যরত পুলিশদের জন্য উপহার স্বরূপ ইফতার প্রেরণ অব্যাহত রয়েছে। সেবা কার্যক্রমের অংশ হিসেবে ১৬ মে কোতোয়ালী থানায় কর্তব্যরত পুলিশদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে উপহার স্বরূপ ইফতার প্রেরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম এর দিক নির্দেশনায় চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর সার্বিক তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং মানবিক সহযোগীতা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর দামপাড়া, চন্দনপুরা, সদরঘাট এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
চলমান সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক নগরীর আন্দরকিল্লা, ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা, চাক্তাই, নতুন ব্রীজ, সিনেমা প্যালেস, নন্দনকানন, ডিসি হিল এলাকার আশে পাশে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা পর্যায়ে সন্দ্বীপ উপজেলার মাইকিং কার্যক্রম করা হয়। এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, সিনিয়র যুব সদস্য জ্যৌতির্ময় ধর, কার্যকরী পর্ষদ সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার



