সি.এন্ড. এ গ্রুপের সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর মিয়া (৭৩) গত ১০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি- নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মরহুমের ইন্তেকালে সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন, এম. এ লতিফ এমপি চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, এস.এম. গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালন আলহাজ্ব সাইফুল আলম মাসুদ, জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ মুসল্লী পরিষদের চেয়ারম্যান সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও পিএইচপি গ্রুপের কর্ণধার আলহাজ্ব সুফি মিজানুর রহমান, মহাসচিব সৈয়দ মুহাম্মদ আব্দুল লতিফ, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সিনিয়র-ভাইসচেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক কামাল আহমদ, সাধারণ সম্পাদক এড. তৌহিদুল আলম, সুন্নি জগৎ নির্বাহী সম্পাদক আলমগীর বঈদী গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ



