বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী ও সেমিনার আয়োজন করে হাসপাতালটি।
আজ শনিবার সকাল ১০টায় হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে নগরীর জিইসি মোড় ও গোলপাহাড় মোড় ঘুরে হাসতাপালে এসে শেষ হয়। র্যালী পরবর্তী বিশ্ব হার্ট দিবসের সচেতনতার লক্ষে হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয় সেমিনার।
দি ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর সহযোগিতায় ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টার আয়োজিত সেমিনারে বৈজ্ঞাণিক প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এফ এ আর শোকরানা এর সভাপতিত্বে ও কার্ডিয়াক সার্জন ডা: শরীফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাসপাতালের চীফ কার্ডিওলজিস্ট ডা: আবদুল মোত্তালিব, কার্ডিওলজিস্ট ডা: আকতার হোসাইন,কার্ডিয়াক এনেস্থেসিওলজিস্ট ডা: সুমন শিকদার, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর ডেপুটি মার্কেটিং ম্যানেজার আনোয়ার হোসেন।
এতে উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা: মুজিবুল হক, ডা: ফজলে আকবর চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর ইঞ্জিনিয়ার সেকান্দার প্রমুখ।
এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো, ‘‘আমার হার্ট তোমার হার্ট সুস্থ্য রাখতে অঙ্গীকার করি একসাথে’’।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার



