পটিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি, পটিয়া আইন কলেজের সভাপতি ও পটিয়া আদালতের এ্যাডিশনাল পিপি, গণফোরামের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম-১১ পটিয়া আসনের সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী, এ্যাডভোকেট এ এম মোয়াজ্জেম হোসেন আজ রবিবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও করোনা নেগেটিভ রিপোর্ট আসেন বলে পারিবারিক সূত্রে জানায়। পটিয়া উপজেলার চরখনাই গ্রামের বাড়িতে বাদে মাগরিব নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পটিয়া আইন কলেজের সাধারণ সম্পাদক এড খুরশিদ আলম, পটিয়া আইনজীবী সমিতির সভাপতি দিপক কুমার শীল ও অধ্যক্ষ এড অনুপম নাথ, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র ও সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশ, বাসদ পটিয়া সমন্বয়ক স.ম ইউনুচ ও সেলিম উদ্দীন, গণতন্ত্রি পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি চেয়ারম্যান তাজুর মল্লুক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা যুগল সরকার, সিপিবির সভাপতি , মুক্তিযোদ্ধা পুলক কান্তি দাশ, পটিয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, এডভোকেট মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে পটিয়ায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার



